রাজধানী

শ্যামপুর হতে ১২ আইপিএল জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব

ছবিঃ র‍্যাব-১০
ছবিঃ র‍্যাব-১০

রাজধানীর শ্যামপুর পশ্চিম ধোলাইপাড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেলিভিশনে সম্প্রচারিত আই পি এল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১২ জন জুয়ারীকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি দল।

গ্রেফতারকৃত হলেন; মো. বাচ্চু মিয়া (৪৩), হুমায়ুন কবির (৩৭), মো. ইমাম হোসেন (২১), ছানু পরামানিক (৩৫), মো. স্বপন বেপারী (২১), মো. দুলাল হোসেন বেপারী (৩৮), মো. সুজন (৩০), মুরাদ বেপারী (৩৫), সাইদুল ইসলাম (৩৯), মো. হৃদয় (১৮), মো. মুন্না (১৮) এবং সাইদুল (২১)।

এ সময় তাদের নিকট থেকে ০১টি টেলিভিশন, ০১টি রিমোট কন্ট্রোল, ০৮ টি মোবাইল ফোন ও নগদ-৬,৭৩০/- (ছয় হাজার সাতশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার অনলাইন জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আই পি এল খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে এবং জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ