রাজধানী

যাত্রাবাড়ী থেকে ৫৬ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, আটক ২

যাত্রাবাড়ী থেকে ৫৬ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, আটক ২
যাত্রাবাড়ী থেকে ৫৬ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, আটক ২

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০। এ সময় গাঁজা কারবারির সাথে জড়িত থাকায় ২ মাদক ব্যবসায়ী আটক করা হয়।

শুক্রবার (০৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ বিপুল পরিমান গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- মো. আব্দুল হালিম (৪১) ও মো. শরিফ আহমেদ (৪০)। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, ২টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ