রাজধানী

রাজধানীর আরামবাগে বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু খুন

রাজধানীর আরামবাগে বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু খুন
রাজধানীর আরামবাগে বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু খুন

রাজধানীর আরামবাগে বন্ধুর ছুরিকাঘাতে রাসেল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাসেল আরামবাগ এলাকায় থাকতেন। সেই এলাকার একটি প্রেসে কাজ করতেন।

মঙ্গলবার (১১মে) রাত সাড়ে ৮টায় দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য সামন ও হৃদয় নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের মতিঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নিহতের সহকর্মী আটক সামন জানিয়েছেন, পূর্ব শত্রুতার কারণে আরামবাগ হাইস্কুলের অদূরে রাত সাড়ে আটার দিকে শাকিলের সাথে রাসেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেলের পেটে ছুরিকাঘাত করে শাকিল পালিয়ে যায়। ১০/১২ দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। তার জের ধরে শাকিল রাসেলকে ছুরিকাঘাত করে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ