রাজধানী

রাজধানীতে পুলিশের সঙ্গে ডাকাতের গোলাগুলি, নিহত ২

রাজধানীতে পুলিশের সঙ্গে ডাকাতের গোলাগুলি, নিহত ২
রাজধানীতে পুলিশের সঙ্গে ডাকাতের গোলাগুলি, নিহত ২

রাজধানীতে সোমবার রাতে গোয়েন্দা ও পুলিশের সমন্বিত দলের সঙ্গে সশস্ত্র ছিনতাইকারী দলের ধাওয়া পাল্টা ধাওয়া এবং গোলাগুলির ঘটনায় দুই ছিনতাইকারী নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশ একটি সবুজ রঙের সিএনজিসহ দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে।

এ সময় পুলিশ একটি সিএনজি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, কাঠের বাটযুক্ত একটি পুরানো ধারালো ছুরি, দুইটি টাইগার বাম, একটি সবুজ রঙের গামছা, নয়টি স্মার্ট এবং বাটন মোবাইল, ১৬ পিচ ইয়াবা, একটি লাইটার এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করে।

পুলিশ জানায়, সোমবার সাড়ে ১২টার দিকে গোয়েন্দা গুলশান বিভাগের একাধিক টিম খিলক্ষেত থানা পুলিশের সঙ্গে নিরাপত্তা টহলের কাজ করছিল। এ সময় কাওলা থেকে বিশ্ব রোডের দিকে সবুজ রঙের একটি সিএনজিকে চেকপোস্টরত থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ ব্যারিকেড দিয়ে থামাতে চাইলে সিএনজি থেকে দুইজন নেমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়লে গোলাগুলির ঘটনাটি ঘটে।

পুলিশ আরো জানায়, আটককৃত নয়ন এবং ইয়ামিন মূলত গামছা এবং মলম দিয়েই তারা মানুষের সর্বস্ব কেড়ে নেয়। ভিকটিম জোরাজুরি করলে তাকে ফাঁস দিয়ে হত্যা করে ফেলে দিত। পুলিশের দ্বারা বা ওপর সন্ত্রাসী গ্রুপের দ্বারা আক্রান্ত হলে নিজেদেরকে রক্ষা করার জন্যই তারা সিএনজিতে আগ্নেয়াস্ত্র এবং ছুরি বহন করতো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ