রাজধানী

পল্লবীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা: সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

পল্লবীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা: সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার
পল্লবীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা: সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে সাহিনুদ্দিন (৩৩) নামে একজনকে কুপিয়ে হত্যার নেপথ্যে প্রধান আসামি সাবেক এমপি এম এ আওয়ালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব।

আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত তুলে ধরা হবে। তাকে ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৬মে বিকেলে পল্লবী ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর সড়কে সন্তানের সামনে তার বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। সাইনুদ্দীন স্থানীয় পর্যায়ে প্রভাবশালী ছিলেন। এদিন তিনি তার উত্তর কালশী সিরামিক এলাকার বাসা থেকে বের হয়ে ৩১ নম্বর সড়কে আসেন। এখানেই আগে থেকে ওঁত পেতে থাকা দূর্বৃত্তরা রাম দা, চাকু দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। তারা কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। সাইনুদ্দীনের এলাকায় বেশ প্রভাব এবং জমি জমা রয়েছে।

পুলিশ পরিদর্শক মামুন জানান, নিহত এই ব্যক্তির বিরুদ্ধেও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সব মামলায় তিনি জামিনে ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ