রাজধানী

রিসোর্টকাণ্ডে গ্রেফতার হেফাজত নেতার মৃত্যু

রিসোর্টকাণ্ডে গ্রেফতার হেফাজত নেতার মৃত্যু
রিসোর্টকাণ্ডে গ্রেফতার হেফাজত নেতার মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্টকাণ্ডের ঘটনায় সহিংসতার মামলায় গ্রেফতার সোনারগাঁ থানা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসেন কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৩টায় তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কারাগারের জেল সুপার সুভাষ উমার ঘোষ।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাহবুবুল আলম জানান, ইকবাল গত ১১ মে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে ডাক্তারদের নির্দেশনা মোতাবেক তাকে কেন্দ্রীয় কারাগারের অধীনে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল।

ইকবাল হোসেনের বড় মেয়ে মাহবুবা জানান, দুপুর ৩টায় বাবা মারা গেছেন। তাকে বিনা অপরাধে ধরে এনে এভাবে মেরে ফেলা হলো। আমাদের সকালে জানানো হয়েছে তিনি খুব অসুস্থ। এখানে এসে আমরা দেখি তিনি ইতোমধ্যে আইসিইউ সাপোর্টে রয়েছেন। তাকে ৩টায় মৃত ঘোষণা করা হয়।

এর আগে ১১ এপ্রিল রাজধানীর জুরাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল। সোনারগাঁর রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল। পরে সোনারগাঁ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে র‍্যাব। / ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ