রাজধানী

সন্তানের সামনে হত্যা: র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যাকারী নিহত

সন্তানের সামনে হত্যা: র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যাকারী নিহত
সন্তানের সামনে হত্যা: র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যাকারী নিহত

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সম্প্রতি সন্তানের সামনে বাবাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় মানিক নামে একজন হত্যাকারী র‍্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাব-৪।

শুক্রবার (২১ মে) সকালে বন্দুকযুদ্ধে হত্যাকারী মানিক নিহত হওয়ার তথ্যটি জানান র‍্যাব-৪ এর অধিনায়ক ও অধিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত আড়াইটার দিকে মিরপুরের ইস্টার্ণ হাউজিং এলাকায় র‍্যাব-৪ এর একটি টিম টহল দিচ্ছিল। এসময় টহল টিমকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়া হয়। এতে টহল টিমের র‍্যাব সদস্যরাও উল্টো গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিস্থিতি শান্ত হওয়ার পর এলাকাটি সার্চ করে একজনের মরদেহ পাওয়া যায়। সেই সঙ্গে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মোজাম্মেল হক বলেন, এঘটনায় নিহত ওই যুবককে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিলে সেখানে পুলিশ তাকে চিহ্নিত করে। তার নাম মানিক। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। সে সম্প্রতি পল্লবীতে সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকারীদের একজন। ওই ঘটনায় দায়েরকৃত মামলার ৫ নাম্বার আসামি সে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ