রাজধানী

সবুজবাগে মায়ের সঙ্গে অভিমান করে তরুণীর আত্মহত্যা

সবুজবাগে মায়ের সঙ্গে অভিমান করে তরুণীর আত্মহত্যা
সবুজবাগে মায়ের সঙ্গে অভিমান করে তরুণীর আত্মহত্যা

রাজধানীর সবুজবাগে মায়ের সঙ্গে অভিমান করে এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার নাম চাঁদনী আক্তার মারুফা (১৩)। মারুফা স্থানীয় একটি স্কুলে ৭ম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সবুজবাগ মায়াকানন এলাকার একটি বাসায় এই ঘটনাটি ঘটে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

মৃত মারুফার চাচা মো. নিহার হোসেন জানান, মারুফা তার মায়ের সঙ্গে মায়াকানন এলাকায় থাকত। তার ছোট দুই বোন রয়েছে। মারুফার বাবা মনির হোসেন প্রায় আড়াই বছর ধরে তাদের ফেলে অন্যত্র চলে গেছে। মারুফার মা গৃহকর্মীর কাজ করে সংসার চালায়। তিনি জানান, গতকাল সকালে খাওয়া-দাওয়া নিয়ে মারুফা তার মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিয়তোষ চন্দ্র দত্ত জানান, মারুফা তার মায়ের সঙ্গে অভিমান করে বাসায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ