রাজধানী

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস সংকট
গ্যাস সংকট

এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য আজ রাজধানীর বেশকিছু এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের আওতায় তেজগাঁও রেলক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে। যেকারণে আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস থাকবে না যেসব এলাকায় সেগুলো হলো- তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, তেজকুনিপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান এলাকা, দিলুরোড, পরীবাগ, সোনারগাঁও রোডের পূর্বপাশ এবং কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকা। পাশাপাশি একই কারণে আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ