রাজধানী

রাজধানীর কামরাঙ্গীরচরে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত
রাজধানীর কামরাঙ্গীরচরে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে মাইক্রোবাসের ধাক্কায় রাহিম মিয়া (১০) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত রাহিম স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। বৃহস্পতিবার (২৭ মে) সকাল পৌনে ৭টার দিকে কামরাঙ্গীরচর খালপাড় কবুতরহাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর নৌপুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ইউসুফ জানান, সকাল পৌনে ৭টার দিকে খালপাড় কবুতরহাটের সামনের সড়কে একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দেয়। পরে ওই মাইক্রোবাসচালকই শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। গাড়িচালক বাবুল পুলিশ হেফাজতে রয়েছেন। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ