রাজধানী

মিরপুরে সৎ মেয়েকে মাথায় আঘাত করে হত্যা, মা-বাবা আটক

মিরপুরে সৎ মেয়েকে মাথায় আঘাত করে হত্যা, মা-বাবা আটক
মিরপুরে সৎ মেয়েকে মাথায় আঘাত করে হত্যা, মা-বাবা আটক

রাজধানীর মিরপুরে সৎ মেয়েকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় সৎ মা ও বাবাকে আটক করেছে পুলিশ। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মিরপুর ১১ আদর্শনগর দুই প্লট ৪ নম্বর গলিতে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সোহানা। বয়স ১০ বছর। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম সোহেল। পেশায় ভ্যানচালক। মা কুলসুম। সোহানার সৎ মা পারভীন (৩০)।

সোহানার মামা নূর হোসেন জানান, কুলসুমের সঙ্গে ৪ বছর আগে ছাড়াছাড়ি হয় সোহেলের। বিচ্ছেদের পর কুলসুম মেয়েকে নিজের কাছে রাখে। পরে সোহেল তাকে নিজের কাছে নিয়ে আসে। এরপর থেকে সোহানা বাবা ও সৎ মা পারভীনের কাছেই থাকত।

নূর হোসেনের অভিযোগ, সোহানাকে দিয়ে ঘরের কাজ করাতেন পারভীন। কাজ না করলে তাকে মারধর করা হতো। সোহানা এমন অত্যাচারের কথা বারবার তার মামা নূর হোসেনকে জানিয়েছে। নূর হোসেন সোহেলকে বিষয়টি জানিয়ে কোনো সুরাহা পায়নি।

নূর হোসেন বলেন, আজ সকালে লোকমুখে শোনেছি, ভাগ্নিকে হাসপাতাল থেকে মৃত অবস্থায় ফেরত আনা হয়েছে। পরে আমি পুলিশে খবর দেই।

নূর হোসেনের অভিযোগ, সোহানাকে পারভীন আজ সকালে মণিপুরে নিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। হত্যার পর তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় সোহেল ও পারভীনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার এসআই আতাউর মাহমুদ বলেন, ঘটনা জেনে আমরা লাশ থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় তার বাবা ও সৎ মাকে আটক করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ