রাজধানী

মোহাম্মদপুরে টিনের ঘরে আগুন, শিশু সন্তানসহ বাবা-মা দগ্ধ

আগুন
আগুন

রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের একটি টিনশেড বাসায় আগুন লেগেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিনগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সোহেল (৩৫), তার স্ত্রী লাবনী আক্তার হাওয়া (২৫) ও দুই বছরের ছেলে সন্তান মো. মোসালিন।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, রাত ৩টার দিকে চিৎকার শুনে তাদের ঘুম ভেঙে যায়। পরে দেখেন ওই বাসার ভেতর আগুন জ্বলছে। সোহেল ও লাবনী রুমের বাইরে, তাদের শরীরেও আগুন জ্বলছিল। আর তাদের শিশু সন্তানটি রুমের ভেতরেই ছিল। শিশুটিকে উদ্ধার করে সবাইকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, আগুন লাগার খবর পেয়ে মোহাম্মাদপুর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আগুন নিভে যায়। আগুনে দগ্ধ একই পরিবারের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, গ্যাস লাইন লিকেজ হওয়ায় রুমের ভেতর জমাট গ্যাস মশার কয়েলের সংস্পর্শে এসে আগুনের সূত্রপাত হয়।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, সোহেলের শরীরে ৭৫ শতাংশ দগ্ধ, লাবনীর ৩০ ও মোসালিন ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ