গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ রবিবার (৬ জুন) চার ঘণ্টা গ্যাস থাকবে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ শনিবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এলাকাগুলো হলো- কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়েদাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিকনগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর।
তিতাস গ্যাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার পদ্মা রেল সংযোগ লাইনের টিটিপাড়া থেকে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে। এ জন্য রবিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: