রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বস্তির তিন শতাধিক ঘর। সোমবার (৭ জুন) ভোর ৩টা ৫৯ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাস্থলে ১ম ইউনিট তেজগাঁ ফায়ার স্টেশন পৌঁছায় ৪টা ১২ মিনিটে। সাড়ে ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ২ ঘন্টার ব্যবধানে ধংশস্তুপে পরিণত হয়েছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানিয়েছেন, অবৈধ গ্যাসের লাইন বা বিদ্যুৎ লাইনের ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষ। দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নি-দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের একে একে ১৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে বস্তির বাসিন্দারাও আগুন নেভাতে চেষ্টা করছেন।
পরে আরও ৪ টি ইউনিট যোগ দিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। কাঠ ও টিনশেডের তৈরি মহাখালীর এই বস্তিতে প্রায় দুই হাজার ঘর রয়েছে বলে জানা গেছে। যার সব গুলোই পুড়ে ছাই হয়ে গেছে। / ভোকা