রাজধানী

মহাখালীর সাততলা বস্তির অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

মহাখালীর সাততলা বস্তির অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি
মহাখালীর সাততলা বস্তির অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে সোমবার ভোরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, তার কারণ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক নূর হাসান আহম্মেদকে সভাপতি, উপসহকারী পরিচালক আবুল বাশারকে সদস্য সচিব করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন: সিনিয়র স্টেশন অফিসার, তেজগাঁও ফায়ার স্টেশন এবং সংশ্লিষ্ট এলাকার দু’জন ওয়ারহাউজ ইন্সপেক্টর।

৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। একইসাথে তারা বলছে, সাততলা বস্তিতে আগুনে বহু ঘর পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার ভোর থেকে ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এসময় আগুন নেভানোর কাজে নেয় তেজগাওঁ, কুর্মিটোলা, বারিধারা, উত্তরা, পূর্বাচল, খিলগাঁও ও সিদ্দিকবাজার সদর দপ্তর ফায়ার স্টেশন। এছাড়াও হেড কোয়ার্টারের লাইটিং ইউনিট, টিটিএল, ক্রাউড কন্ট্রোল ইউনিট, মিডিয়া সেলসহ বিভিন্ন ফায়ার স্টেশনের মোট ১৮টি ইউনিট এতে অংশগ্রহণ করে।

জানা যায়, ফায়ার সার্ভিসকর্মীদের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দেয়। বাতাসে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন বলেন, ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। গ্যাস কিম্বা বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়াও সকাল ৭টায় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রেস ব্রিফ করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, অবৈধ গ্যাসের লাইন বা বিদ্যুৎ লাইনের ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষ। / চ্যাআ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ