রাজধানী

১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীর বেশকিছু এলাকায় আজ মঙ্গলবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সায়েদাবাদ, মুগদা, গোলাপবাগ, মানিক নগর, গোপীবাগ, যাত্রাবাড়ী, ধলপুর এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় এই সরবরাহ বন্ধ রাখা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা রেল সংযোগ-লাইন টিটি পাড়া থেকে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়েদাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিক নগর, অতীশ দিপংকর রোড, আর কে মিশন রোড, গোপিবাগ, উত্তর, যাত্রাবাড়ী, ধলপুর এলাকাসহ আশেপাশের এলাকায় গ্যাস থাকবে না।

এসব এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। একইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ