রাজধানী

মতিঝিলে আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ

মতিঝিলে আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ
মতিঝিলে আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ

রাজধানীর কমলাপুরে আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মতিঝিলে থানাধীন উত্তর কমলাপুরে আল ফারুক হোটেলের ৭০১ নং কক্ষে এ ঘটনা ঘটে।

নিহতের নাম তরুণ কান্তি সেন (৫১)। তিনি চট্টগ্রাম কোতোয়ালী ১৫ নং এনাম হাউজের আব্দুস সাত্তার রোডর আমেষ চন্দ্র সেনের ছেলে। তরুণ পেশায় হোটেল ব্যবসায়ী।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই সবুজ আলী।

তিনি বলেন, খবর পেয়ে উত্তর কমলাপুরে আল ফারুক হোটেলের ৭০১ নং রুম থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বুধবার ভোর পৌনে ৪টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, মৃত ওই ব্যবসায়ী গত ৭ মে কক্ষটি ভাড়া নেন। রাতে হোটেল কর্তৃপক্ষ দরজা বন্ধ দেখে ধাক্কাধাক্কি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নাই; তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, তিনি স্ট্রোক করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ