রাজধানী

ঢাকা বিশ্বের চতুর্থ বসবাসের অযোগ্য শহর

ঢাকা বিশ্বের চতুর্থ বসবাসের অযোগ্য শহর
ঢাকা বিশ্বের চতুর্থ বসবাসের অযোগ্য শহর

এবছর বসবাসযোগ্য শহরের তালিকায় ১৪০টি দেশের মধ্যে ১৩৭ তম অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ, বিশ্বে যতোগুলো বসবাসের অযোগ্য শহর আছে তার মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত গবেষণায় এ তথ্য জানা গেছে। খবর রয়টার্সের।

করোনার কারণে ২০২০ সালের জরিপ বাতিল করে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। তার আগের বছর ২০১৯ সালে এই তালিকায় ১৩৮ ও তার আগে ২০১৮ সালে ঢাকা ছিল ১৩৯তম অবস্থানে। অর্থাৎ, বসবাসের অযোগ্য দ্বিতীয় শহর। এবছর ২০২১ সালে ৩৩ দশমিক ৫ পয়েন্ট নিয়ে রয়েছে ১৩৭ নম্বরে।

করোনা মহামারির কারণে এই তালিকায় এসেছে বেশ পরিবর্তন।

এ বছর ঢাকা স্থিতিশীলতায় ৫৫, স্বাস্থ্যসেবায় ১৬ দশমিক সাত, সংস্কৃতি ও পরিবেশে ৩০ দশমিক আট, শিক্ষায় ৩৩ দশমিক তিন এবং অবকাঠামোতে ২৬ দশমিক আট পয়েন্ট পেয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েনাকে টপকে এবারের বসবাস যোগ্য শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে অকল্যান্ড। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর ওপর ভিত্তি করে ১৪০টি শহরের এই তালিকা তৈরি করে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ