রাজধানী

পল্লবীতে মাদক কারবারীদের ছুরিকাঘাতে দুই যুবক আহত

ছুরিকাঘাত
ছুরিকাঘাত

রাজধানীর পল্লবীতে মাদক কারবারীদের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন- সানি (২০) ও হীরা (১৯)। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর-১০ এলাকায় এ ঘটনাটি ঘটে।পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত নয়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা।

আহত হীরার মা আফসানা বলেন, ক্যাম্পের মাদক ব্যবসায়ী মফিজ (৪০) ও তার ছেলে আলীসহ ১০-১২ জন যুবক হীরাকে ইট দিয়ে আঘাত করে। এ সময় সানি বাধা দিতে গেলে সানির পেটে ছুরিকাঘাত করে তারা।পরে মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও বলেন, মফিজ ও আলী আমার ছেলেকে দিয়ে তারা মাদক বিক্রি করাতে চায়। এতে রাজি না হওয়ায় এ ঘটনাটি ঘটিয়েছে। আহত দুজনই সুতার দোকানে কাজ করে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত দুজন জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন।বিষয়টি পল্লবী থানায় অবগত করা হয়েছে। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ