রাজধানী

নাসির-অমিসহ পাঁচজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকের নতুন মামলা

ছবিঃ ইত্তেফাক
ছবিঃ ইত্তেফাক

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় মামলার পর রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে।

মামলা অন্য আসামিরা হলেন, তুহিন সিদ্দিকি অমি, নাজমা আমিন বৃষ্টি, লিপি আক্তার ও সুমি আক্তার।

সোমবার দিবাগত গভীর রাত ১২টা ৫ মিনিটে মামলা নথিভুক্ত করা হয়। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মশিউর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মানিক কুমার সিকদার এ মামলা করেছেন।

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরীমনির করা মামলার প্রধান দুই আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি।

এর আগে, রোববার (১৩ জুন) রাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি জানান পরীমণি। তিনি অভিযোগ করেন, ঢাকা বোট ক্লাবে নাসির উদ্দিন নামে একজন তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করেছিল চার দিন আগে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ