রাজধানীর হাতিরঝিলের মালিবাগ এলাকায় দুই বাসের প্রতিযোগিতায় ধাক্কাধাক্কিতে বাসের ভেতরের সিটে বসে থাকা মেহেদী হাসান (১৯) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
আজ সোমবার (১৪ জুন) বিকেলে পুরাতন পদ্মা সিনেমা হলের সামনে তুরাগ ও আকাশ পরিবহনের দুটি যাত্রীবাহী মিনিবাসের প্রতিযোগিতায় নিহত হন মেহেদী। মেহেদী তুরাগ বাসে বাসের জানালার পাশের একটি মাঝামাঝি সিটে বসে ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিরঝিল থানার এসআই শাহজাহান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। / আরটি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: