রাজধানী

ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নারী শ্রমিক নিহত

 ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নারী শ্রমিক নিহত
ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নারী শ্রমিক নিহত

রাজধানীর হাজারীবাগে একটি সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এতে ট্রাকটিতে থাকা সালমা বেগম (৩০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল সোমবার (১৪ জুন) দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় অবস্থিত আরএস সিএনজি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার উপ পরিদশর্ক (এসআই) মো. জাফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

এসআই জাফর বলেন, রাতে বেড়িবাঁধ এলাকায় আরএস সিএনজি স্টেশনে গ্যাস নিচ্ছিল একটি ট্রাক। এ সময় খালি ট্রাকে বসা ছিলেন ওই ট্রাকেরই এক নারী শ্রমিক। ট্রাকে আরও কয়েকজন শ্রমিক থাকলেও চালকসহ তারা ট্রাকের আশপাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ট্রাকের উপরে বসে থাকা ওই নারী ছিটকে পড়েন।

এসআই আরও জানান, খবর পেয়ে পুলিশের মোবাইল টিম ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত নারীর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ