রাজধানী

রাজধানীতে বাসচাপায় মা নিহত, মেয়ে আহত

রাজধানীতে বাসচাপায় মা নিহত, মেয়ে আহত
রাজধানীতে বাসচাপায় মা নিহত, মেয়ে আহত

রাজধানীর গুলশান শাহজাদপুরে যাত্রীবাহী বাস চাপায় ফৌজিয়া মাহমুদা (৫০) নামের এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে তার মেয়ে আনিসা (১৬)। শুক্রবার (১৮ জুন) রাত পৌনে ৯টার দিকে শাহজাদপুর সুবাস্তু নজরভ্যালী মার্কেটের বিপরীত পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টার দিকে ফৌজিয়া মাহমুদাকে মৃত ঘোষণা করে।

নিহতের স্বামী দেলোয়ার হোসেন জানান, তাদের বাড়ি নড়াইল লোহাগড়া উপজেলায়। বর্তমানে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে রাজধানীর শাহজাদপুর কাচাবাজার এলাকায় থাকেন। সন্ধ্যার দিকে মা-মেয়ে দুজন সুবাস্তু নজরভ্যালী মার্কেটে যায় কেনাকাটা করতে। রাতে সেখান থেকে বাসায় ফেরার পথে মার্কেটের সামনে রাস্তা পার হবার সময় বাস চাপা দেয় তাদের। আনিসা একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে।

গুলশান থানার ডিউটি অফিসার (এসআই) মো. রেজোয়ান ফকির জানান, রাতে শাহজাদপুর সুবাস্তু নজরভ্যালী মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় আসমানী পরিবহনের একটি বাস-মা মেয়েকে চাপা দেয়। আহত অবস্থায় তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে মাকে মৃত ঘোষণা করে। আহত মেয়ে হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনায় বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ