রাজধানীর ধানমণ্ডিতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম বশির উদ্দিন তালুকদার মিরপুর ডিভিশনের এসির (পেট্রোল) দেহরক্ষী ছিলেন তিনি।
পুলিশ জানায়, হাজারীবাগ এলাকায় একটি ফ্যান মেরামত করতে দিয়েছিলেন তিনি। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে কাজ শেষে বাইসাইকেল চালিয়ে সেই ফ্যান নিয়ে মিরপুরের দিকে ফিরছিলেন। পথে ধানমণ্ডি ৭ নম্বর রোডে অজ্ঞাত একটি যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহের পাশে তার সাইকেল ও ফ্যানটি পড়ে ছিলো। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। দুই কন্যার জনক বশির পটুয়াখালীর দুমকী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে। থাকতেন মিরপুরের একটি পুলিশ ফাঁড়িতে। / যমু
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: