রাজধানী

রাজধানীতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

কদমতলী থানা
কদমতলী থানা

রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা সম্পর্কে বাবা-মা ও মেয়ে। এছাড়া অপর একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ জুন) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।

নিহতরা হলেন, মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)।

জানা যায়, কদমতলী মুরাদনগর এলাকায় একটি বাসায় মাসুদ রানা তার স্ত্রী, দুই মেয়ে মেহজাবিন ও জান্নাতুল এবং এক মেয়ের জামাইকে নিয়ে বসবাস করতেন।

এ ঘটনায় সংকটাপন্ন অবস্থায় তার অপর মেয়ে মেহজাবিন মুনের স্বামী শফিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়ারী ডিভিশনের ডিসি শাহ ইফতেখার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে মেহজাবিন তার বাবা-মা, বোন ও নিজের স্বামীকে বিষপান করিয়েছে। মেহজাবিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। / কালের

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ