রাজধানী

আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস সংকট
গ্যাস সংকট

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সোমবার নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মোডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।

এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সোমবার (২১ জুন) সকাল থেকে মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে নগরীর মেঘনাঘাট, মোগড়াপাড়া, সোনারগাঁও, পিরোজপুর, আষাড়িয়াচর, ঝাউচর, কেওডালা, লাঙ্গলবাদসহ সোনারগাঁও পিজিএস লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ