রাজধানী

পুরান ঢাকায় বাসচাপায় বৃদ্ধা নিহত

রায়সাহেব বাজার, পুরান ঢাকা
রায়সাহেব বাজার, পুরান ঢাকা

রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজারের নিকট ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় রুপ নেহারী(৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বৃদ্ধা মহিলা রাস্তার মাঝের আইল্যান্ডের উপর দাঁড়িয়ে ছিলেন। ভিক্টর পরিবহনের চলন্ত বাস বৃদ্ধার উপর তুলে দেন। তারা বলেন, সদরঘাট থেকে ভিক্টর পরিবহনের একটি বাস ছেড়ে রায়সাহেব বাজারের নিকট গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডের উপর উঠিয়ে দেয়। এতে বাসের নিচে চাপা পড়েন তিনি ।

পরে পথচারী ও আশেপাশের মানুষ তাকে বাসের নিচে থেকে উদ্ধার করে পাশের ন্যাশনাল মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ বিষয়ে কোতয়ালী থানার উপপরিদর্শক সাইদ বলেন, ভিক্টর পরিবহনের একটি বাস রায়সাহেব বাজারের পূর্ব পাশে আইল্যান্ডের উপর পথচারী বৃদ্ধার উপর তুলে দেয়। এসময় ন্যাশনাল মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসের চালক পালিয়ে গেলেও আমরা বাসের হেলপার ও সুপারভাইজার কে আটক করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ