রাজধানী

খিলগাঁওয়ে ড্রেনে পড়ে যুবক নিখোঁজ

খিলগাঁও, ঢাকা
খিলগাঁও, ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় ড্রেনে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকালে তিলপাপাড়া ৭ নং কালভার্ট ড্রেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে যুবকটিকে উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডুবুরি দল।

স্থানীয়রা বলছেন, তিনি ওই ড্রেন থেকে বোতল কুড়াতে গিয়ে সেখানে পড়ে যান এবং নিখোঁজ হন। তার বয়স ২০ থেকে ২২ বছর হবে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে নিখোঁজ যুবককে উদ্ধারে ডুবুরি দল পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডুবুরি দল সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান আছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ