রাজধানী

খিলগাঁওয়ের ড্রেনে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

খিলগাঁও, ঢাকা
খিলগাঁও, ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ের ড্রেনে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তার মৃতদেহ ভেসে ওঠে।

ময়লা-আবর্জনার ভেতরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে। খিলগাঁও থানার ওসিও ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থানায় নিয়ে আসেন।

এর আগে মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তিলপাপাড়ার ৭ নম্বর গলির উত্তর বাসাবো খালের ঝিলপাড়ে ড্রেনে পড়ে এক যুবক (২০) নিখোঁজ হন।

ওই যুবককে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, মঙ্গলবার সকাল ১০টা ১৩ মিনিটে আমরা খবর পাই, ২০-২২ বছরের এক যুবক কালভার্ট থেকে খালে পড়ে গেছেন। ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করেন। রাত ১০টা পর্যন্ত অভিযান চালানোর পরে তা স্থগিত করা হয়।

স্থানীয়রা জানান, নিখোঁজ ওই যুবক ড্রেন থেকে বোতল কুড়াতে গিয়ে পড়ে নিখোঁজ হন। / সনি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ