রাজধানী

বান্ধবীকে ভিডিও কল দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

আত্মহত্যা
আত্মহত্যা

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে বান্ধবীকে ভিডিও কল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন একটি বেসরকারি ইউনিভার্সিটির ছাত্রী রুবিনা ইয়াসমিন নদী (২১)। গতকাল বুধবার বিকালে ঘটনাটি ঘটে।

নদী বরগুনা জেলার বেতাগী উপজেলার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের মেয়ে। তিনি শাহজাহানপুর মালিবাগের গুলবাগে সাবলেট থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। রুবিনা পড়াশোনার পাশাপাশি একটি বোরকা কোম্পানিতে চাকরি করতেন।

নদীর রুমমেট বান্ধবী মারিয়াম বলেন, আইন বিভাগে পড়াশোনা করত নদী। একই বিভাগে সায়েম নামে এক ছাত্রকে বিয়ে করেন ২০১৯ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে। বিয়ের তিন মাসের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

নদীর খালাতো বোন শরিফা সুলতানা বলেন, ছাড়াছাড়ির পরও বিভিন্ন সময় নদীর বান্ধবী মারিয়ামের ফোনে তাদের বিশেষ মুহূর্তের ছবি ভিডিও পাঠাত, সে তা রুবিনাকে দেখাত। পরে তা ডিলিট করে দিয়েছিল।

এসব নিয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। তার দাবি ঐ ছেলেটার কারণেই নদী আত্মহত্যা করেছেন। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ