রাজধানী

মগবাজার বিস্ফোরণে আহত একজনের মৃত্যু

মগবাজার বিস্ফোরণ
মগবাজার বিস্ফোরণ

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম ইমরান। তিনি বেঙ্গল মিটের কর্মী ছিলেন।

বুধবার (৩০ জুন) সকাল পৌনে সাতটার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ২৫ বছর বয়সী এই যুবক। এ নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) দায়িত্বরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইমরানের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।

গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজারের ৭৯ নম্বর ভবনের নিচতলা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। রাস্তায় থাকা যাত্রীবাহী তিনটি বাস ধ্বংসস্তূপে পরিণত হয়। যে ভবন থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি তিন তলা বিল্ডিং। তিনতলা ভবনটির নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের ঘটনার দিনই মারা যান সাতজন। আহত হন অর্ধশতাধিক ব্যক্তি। তাদের মধ্যে ১৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার ৪৪ ঘণ্টা পর মঙ্গলবার বিকালে বিধ্বস্ত ভবনটির ভেতর থেকে হারুন আর রশিদ নামে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। তিনি ভবনটির নিরাপত্তা কর্মী ছিলেন। এর একদিন পর মারা গেলেন ইমরান। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ