রাজধানী

চকবাজারে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১

চকবাজারে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১
চকবাজারে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১

রাজধানীর চকবাজার এলাকায় ট্রান্সফর্মার বিস্ফোরণে মারুফ (১৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কামরুল হাসান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বুধবার (৩০ জুন) রাত ১টায় দগ্ধ অবস্থায় তিন জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আনা হয়। কর্তব‌্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। বাকী দুজন সারওয়ার (২০) ও সোহাগ (৩০) জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, ‘চকবাজার থেকে ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ৩ জন জরুরি বিভাগে এসেছেন। তাদের মধ্যে মারুফ নামে একজন মারা গেছেন। তার শরীরের ১১ শতাংশ দগ্ধ হয়েছিল। সারওয়ারের শরীরের ৪৮ শতাংশ ও সোহাগের শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।’ / রাইজিং

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ