রাজধানী

বিনা প্রয়োজনে বের হওয়ায় রাজধানীতে গ্রেফতার ৩২০

 বিনা প্রয়োজনে বের হওয়ায় রাজধানীতে গ্রেফতার ৩২০
বিনা প্রয়োজনে বের হওয়ায় রাজধানীতে গ্রেফতার ৩২০

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের কঠোর লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ গ্রেফতার ও যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে। ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লকডাউনের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের চেকপোস্ট ও টহল দিয়ে যৌক্তিক কারণ ছাড়া যারা ঘরের বাইরে বের হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে। যারা বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ বলতে পেরেছেন তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিনে এখন পর্যন্ত ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ২০৮ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। নগরবাসীকে আরো বেশি সচেতন হতে হবে। অকারণে ঘর থেকে বের হয়ে করোনা ভাইরাস নিজের ঘরে বহন করে নিজেরাই ঝুঁকির মধ্যে পড়ছেন। পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মানুষকে সচেতন করার চেষ্টাও করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ