রাজধানী

লকডাউনের তৃতীয় দিনেও রাস্তাঘাট অনেকটাই ফাঁকা

লকডাউনের তৃতীয় দিনেও রাস্তাঘাট অনেকটাই ফাঁকা / ছবিঃ আল-জাজিরা
লকডাউনের তৃতীয় দিনেও রাস্তাঘাট অনেকটাই ফাঁকা / ছবিঃ আল-জাজিরা

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনেও রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা রয়েছে। তবে গত দুই দিনের তুলনায় আজ রাস্তায় ব্যক্তিগত গাড়ি, রিকশা এবং মোটরসাইকেলের মত যানবাহনের সংখ্যা অনেকটাই বেশি রয়েছে, বেড়েছে মানুষের চলাচল। যারা রাস্তায় বের হচ্ছেন তাদেরকে পুলিশ, সেনাবাহিনীরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে। নগরীর কয়েকটি স্থানে লকডাউনের মধ্য কাজের আশায় নিম্নআয়ের দিনমজুররা রাস্তার পাশে ভিড় করেছে।

সরকারি, বেসরকারি ও শ্বায়ত্বশাসিত সব প্রতিষ্ঠান, সব ধরনের সাধারণ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। কিন্তু তার মধ্যেও কোদাল, টুকরি, বেলচা নিয়ে বিপুল সংখ্যক শ্রমিক ফুটপাতে অবস্থান নিয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর শনির আখড়া, মোহাম্মদপুর টাউন হল, পান্থপথ, শিয়া মসজিদ মোড় এলাকায় তাদের বসে থাকতে দেখা গেছে। তারা জানিয়েছেন, ঘরে পরিবারের মুখে তুলে দেবার মতো খাবার নেই, তাই কাজের সন্ধানে রাস্তায় নেমেছেন।

রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকার বেশিরভাগ রাস্তাই বিধি-নিষেধের তৃতীয় দিনেও ফাঁকা রয়েছে। মানুষ, রিক্সা ও মোটরসাইকেল চলাচল খুবই কম। নগরীর প্রতিটি সড়কে পুলিশ র‌্যাব ও সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছেন। কারওয়ান বাজারের এফডিসির সামনে সেনাবাহিনী চেকপোষ্টে লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। এছাড়া হাতিরঝিল, মালিবাগ, মৌচাক, রামপুরা, তেজগাঁও সাতরাস্তা মোড়, মহাখালী, পুলিশ সদস্যদের কঠোরভাবে অবস্থান নিতে দেখা গেছে। প্রতিটি চেকপোষ্টে তারা রাস্তায় বের হওয়া সব যানবাহন থামিয়ে লোকজনকে বাইরে বের হওয়ার কারণ জানতে চাচ্ছে। যারা সদুত্তর দিতে পারছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। আর যারা সব উত্তর দিতে পারছেন না তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেককে জরিমানাও গুনতে হয়েছে মোবাইল কোর্টের সামনে।

মোহাম্মদপুর টাউন হল বাজার, শ্যামলী রিং রোডের কৃষি বাজার, রায়েরবাজার বেরিবাঁধ সংলগ্ন সাদেক খান কৃষি মার্কেট এবং শিয়া মসজিদ কাঁচাবাজার এলাকায় মানুষের কিছুটা ভিড় রয়েছে। ব্যস্ততম কাওেয়ান বাজারে আজ সকাল থেকে অন্য দিনের তুলনায় কিছুটা বেশি মানুষের সমাগম দেখে গেছে। এসব এলাকার কিছু কিছু দোকানপাট আজ খোলা পাওয়া গেছে।

সকালের দিকে মেয়র হানিফ ফ্লাইওভার একেবারে ফাঁকা দেখা গেছে। ফ্লাইওভার দিয়ে দিয়ে অল্প সংখ্যক মোটরসাইকেল ও প্রাইভেটকার চলাচল করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকাতেও ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল চলাচল আজ কিছুটা বেড়েছে। উত্তরা আব্দুল্লাহপুর এবং গাবতলী এলাকাতেও একই অবস্থা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ