রাজধানী

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

রাজধানীতে বৃষ্টি
রাজধানীতে বৃষ্টি

সরকার ঘোষিত সাতদিনের বিধিনিষেধের চতুর্থ দিনে আজও রাজধানীতে মুষলধারে বৃষ্টি। রবিবার সকাল থেকে ১১ টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। চলমান বিধিনিষেধের মধ্যে রাজধানীতে বৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় কাজে বাইরে বের মানুষ দুর্ভোগে পড়েন।

এর আগে আবহাওয়া অফিস জানায়, রাজধানী ঢাকাসহ সারাদেশে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকতে পারে। তবে কোথাও কোথাও আকাশে রোদের দেখা মিলেতে পারে।

এদিকে আগের তিনদিন রাজধানীর সড়কে মানুষের সংখ্যা কম হলেও আজ চতুর্থ দিন সকাল থেকে বেড়েছে যানবাহনের সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে পথচারী ও নানা প্রয়োজনে বের হওয়া নগরবাসীর চলাচলও। কোনো কোনো চেকপোস্টে যানবাহনের দীর্ঘ সারিও দেখা গেছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আফতাব আহম্মেদ রবিবার (৪ জুলাই) সকাল ৭টার দিকে গণমাধ্যমকে বলেন, সকাল ৭টা পর্যন্ত ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর বৃষ্টির মাত্রা বেড়েছে। দুপুর পর্যন্ত মেঘলা আকাশসহ বৃষ্টি থাকতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ