রাজধানী

পশু কোরবানি করে বাসায় পৌঁছে দেবে ডিএনসিসি

তিনি উল্লেখ করেন, ‘গতবার ডিজিটাল হাটে তিন সপ্তাহে ২৭ হাজার বিক্রি করতে পেরেছি। এবার এক লাখ বিক্রির টার্গেট। এক লাখ বিক্রি করতে পারলে ন্যূনতম পাঁচ লাখ লোক গরুর হাটে যাবে না। এছাড়া মানবসেবা প্ল্যাটফর্মে চামড়া বিক্রি করে মানুষের মধ্যে বিলি করে দেওয়া হবে।’ /
তিনি উল্লেখ করেন, ‘গতবার ডিজিটাল হাটে তিন সপ্তাহে ২৭ হাজার বিক্রি করতে পেরেছি। এবার এক লাখ বিক্রির টার্গেট। এক লাখ বিক্রি করতে পারলে ন্যূনতম পাঁচ লাখ লোক গরুর হাটে যাবে না। এছাড়া মানবসেবা প্ল্যাটফর্মে চামড়া বিক্রি করে মানুষের মধ্যে বিলি করে দেওয়া হবে।’ /

কোরবানির ঈদকে সামনে রেখে ‘ডিজিটাল হাট’ বসাতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ই-ক্যাব। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডিজিটাল গরুর হাটে এবার এক লাখ গরু বেচাকেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

আজ রবিবার (৪ জুলাই) অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল হাট উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এবার স্টোর পদ্ধতি চালু হয়েছে। গ্রাহক যখন কোরবানির পশু পেয়ে যাবেন, তখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা রিলিজ হবে। অনলাইনের মাধ্যমে কোরবানির পশু কিনতে পারবেন, বুকিং করে দিলে জবাই দিয়ে বাসায় মাংস পৌঁছে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এবার ডিএনসিসির ব্যবস্থাপনায় এক হাজার গরু কোরবানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা ডিএনসিসির মাধ্যমে কোরবানি দিতে চান তাদের ১০ জুলাইয়ের মধ্যে অ্যাপসের মাধ্যমে বুকিং দিতে হবে। কোরবানির দিন পশু কোরবানি করে ডিএনসিসির তত্ত্বাবধানে পশুর মাংস বাসায় পৌঁছে দেওয়া হবে।’

তিনি উল্লেখ করেন, ‘গতবার ডিজিটাল হাটে তিন সপ্তাহে ২৭ হাজার বিক্রি করতে পেরেছি। এবার এক লাখ বিক্রির টার্গেট। এক লাখ বিক্রি করতে পারলে ন্যূনতম পাঁচ লাখ লোক গরুর হাটে যাবে না। এছাড়া মানবসেবা প্ল্যাটফর্মে চামড়া বিক্রি করে মানুষের মধ্যে বিলি করে দেওয়া হবে।’ / ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ