রাজধানী

কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণ, নিহত ২

কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণ, নিহত ২
কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণ, নিহত ২

রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দগ্ধ একই পরিবারের আরও তিন জন হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার (১০ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন এ তথ‌্য নিশ্চিত করে জানান, অটোরিকশার চার্জার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই জন মারা গেছেন। শুক্রবার রাতে ইয়াসমিন আক্তার ও শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার স্বামী আব্দুল মতিন মারা যান। আগুনে মতিনের শরীরের ৯২ শতাংশ ও ইয়াসমিন আক্তারের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে ৯ জুলাই ভোর ৪টার দিকে ওই বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল মতিন, তার স্ত্রী, দুই মেয়ে আয়েশা (৫), মায়শা (৯) ও শ‌্যালক আবুল খায়ের রায়হান (২৫) দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আগুনে আয়েশার ৪৬ শতাংশ, মায়শার ৪২ শতাংশ ও রায়হানের ১৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। / রাইজিং

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ