রাজধানী

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক লীগ নেতা মুশফিকুর রহমান উজ্জ্বল
স্বেচ্ছাসেবক লীগ নেতা মুশফিকুর রহমান উজ্জ্বল

বিদেশি অস্ত্রসহ রাজধানীর শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মুশফিকুর রহমান উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে শেরেবাংলা নগরের শাপলা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মুশফিকুর নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে।

মোজাম্মেল হোসেন আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মুশফিকুর একটি রাজনৈতিক দলের সদস্য। তবে আইনের চোখে তিনি একজন অপরাধী। অপরাধী হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। / সময়

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ