রাজধানী

৫০ দিন পর পরিকল্পনামন্ত্রীর ফোন উদ্ধার, গ্রেপ্তার ৫

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান / ফাইল ছবি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান / ফাইল ছবি

ছিনতাই হওয়ার ৫০ দিন পর অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে পরিকল্পনা মন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল অবশেষে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সগির, মো. সুমন মিয়া, মো. জাকির, মো. হামিদ আহম্মেদ ও মো. জীবন।

গত ১ জুন রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই হয়। পরের দিন পরিকল্পনামন্ত্রী বলেন, আমার ফোনটি চুরি হয়েছে। গাড়িতে বসে কথা বলছিলাম, ছিনতাইকারী ফোনটি নিয়ে গেছে। গানম্যান চেষ্টা করেও ধরতে পারেনি।

এরপর থেকে ফোনটি উদ্ধারে একের পর এক অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয় ছিনতাইকারী চক্রের সদস্যদের। ছিনতাইকারী সন্দেহে বিভিন্ন পর্যায়ে জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে কাজের কাজ ফোনটিই পাওয়া যাচ্ছিল না।

এ গ্রেপ্তারের বিষয়ে সোমবার (১৯ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রমনা অঞ্চলের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, রবিবার (১৮ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রমনা বিভাগের ধানমন্ডি থানা পুলিশ পরিকল্পনা মন্ত্রীর মোবাইলসহ ৫ জনকে আটক করে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ