আড়াই কোটি টাকার সৌদি রিয়ালসহ আটক ১ বিদেশে পাচারকালে বিমানবন্দর থেকে প্রায় আড়াইকোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ প্রায় আটটি দেশের কারেন্সিসহ জাহাঙ্গীর গাজী নামে একজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন।
সোমবার সকাল ছয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে তল্লাশির সময় তাকে আটক করা হয়। জাহাঙ্গীর গাজী ইস্তাবুলের উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছিলেন। তার শেষ গন্তব্য ছিলো মিশর।
আড়াইকোটি টাকার মধ্যে সৌদি, কুয়েত, মালয়েশিয়ায়, ইউএস ডলারসহ আটটি দেশের মুদ্রা নিয়ে যাচ্ছিলেন তিনি। দুই বছরে ১২৭ বার তিনি যাতায়াত করেছেন। পাসপোর্টে পাঁচটা দেশের ভিসা লাগানো আছে।
তিনি কয়েক বছর আগে গুলিস্তানে কাপড়ের ব্যবসা করতেন। সেটা ছেড়ে টাকা পাচারের কাজে যোগ দেন। তার বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। / ডিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: