রাজধানী

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের মৃত্যু

মো. হেলাল (৫৫), ট্রাফিক পুলিশ
মো. হেলাল (৫৫), ট্রাফিক পুলিশ

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ সদস্যের নাম মো. হেলাল (৫৫)। ঘাতক মাইক্রোবাস ও তার মালিককে আটক করেছে পুলিশ। তবে এর চালক পলাতক রয়েছে।

রোববার (১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। মাইক্রোবাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবল হেলালকে বেলা পৌনে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাফিক তেজাগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনে কর্মরত ছিলেন হেলাল উদ্দিন। হেলাল উদ্দিনের বাড়ি গাজিপুরের কালিয়াকৈরে। তিনি তেজগাঁও ট্রাফিক পুলিশ ব্যারাকে থাকতেন।

ট্রাফিক তেজগাঁও বিভাগ থেকে জানানো হয়, সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তায় দায়িত্ব পালন করছিলেন হেলাল উদ্দিন। এ সময় গাবতলীর দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সিগন্যাল দেন তিনি। তখন একবার গাড়িটি বেপোরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে গাড়িটি তার ওপর দিয়ে চালিয়ে দেয় চালক। এরপর হাসপাতালে তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক তেজগাঁও বিভাগ। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ