রাজধানী

পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি আটক

জুনায়েদ করিম জিমি, কস্টিউম ডিজাইনার
জুনায়েদ করিম জিমি, কস্টিউম ডিজাইনার

নায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে ডিবি কার্যালয়ে।

এর আগে আজ সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে পরীমণির কথিত ‘মম’ নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি পুলিশ। তাকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

শুক্রবার দুপুরে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, শিগগিরই গ্রেফতার করা হচ্ছে নায়িকা পরীমণির অন্যতম সহযোগী ও তার কস্টিউম ডিজাইনার জিমিকে।

উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) চিত্রনায়িকা পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানায় সংস্থাটি। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ