রাজধানী

লরির ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল চালক

মোটরসাইকেল দূর্ঘটনা (প্রতীকি ছবি) / Photo: Internet
মোটরসাইকেল দূর্ঘটনা (প্রতীকি ছবি) / Photo: Internet

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে লরির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তার নাম এটিএম মোতাকাব্বির হোসেন জুয়েল (৪২)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গণভবন সংলগ্ন রাস্তার ক্রসিং পার হওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোতাকাব্বিরের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদশর্ক (এসআই) সাহিদুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় জড়িত ঘাতক লরিটি শনাক্ত করা সম্ভব হয়নি।

জুয়েল চন্দ্রিমা মডেল টাউন এলাকায় থাকতেন ও নির্মাণাধীন ভবনের ঠিকাদারির কাজ করতেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ