রাজধানীর গুলশানের একটি বাসা থেকে এলিনো চেনাই ইভলি (৬৫) নামের ফিলিপাইনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ আসা কলের তথ্যের ভিত্তিতে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।
আনোয়ার সাত্তার বলেন, রোববার রাত সাড়ে ৮টায় গুলশান-১ এর ১২৫ নম্বর সড়কের ৮ নম্বর বাসা থেকে এক ব্যক্তি ফোন করে জানান ওই বাসার একটি টয়লেটের ছোট জানালার গ্রিলের সাথে গলায় বেল্ট প্যাঁচানো অবস্থায় এক ফিলিপিনো নাগরিকের দেহ ঝুলে আছে।
এলিনো কক্সবাজারের মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টে কসকো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: