চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে গেলে এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বিএনপির নেতারা অভিযোগ করেছেন, বিনা কারণে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে।
অপরদিকে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: