রাজধানী

শিল্পপতি আনোয়ার হোসেন আর নেই

শিল্পপতি আনোয়ার হোসেন / KalerKantho
শিল্পপতি আনোয়ার হোসেন / KalerKantho

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাতে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আনোয়ার গ্রুপের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। আনোয়ার হোসেন ২০১২ সাল থেকে ডিমেনশিয়া ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মরহুমের নামাজে জানাজা ধানমন্ডি ৭ নম্বর রোডে বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

আনোয়ার হোসেন ১৯৩৮ সালে ঢাকার আলমীগোলায় (লালবাগ) জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি ধানমন্ডিতে বসবাস শুরু করেন। তাঁর বাবা রহিম বখসও ব্যবসায়ী ছিলেন। ব্যক্তিজীবনে আনোয়ার হোসেন তিন ছেলে ও চার মেয়ের জনক। ব্যবসায়িক পরিবারে জন্ম নিলেও ১৯৫৩ সালে আনোয়ার হোসেন-এর আনুষ্ঠানিকভাবে ব্যবসায় হাতেখড়ি হয়।

১৯৬৮ সালে তিনি প্রথম বড় কারখানা আনোয়ার সিল্ক মিলস প্রতিষ্ঠা করেন। বস্ত্র, পাট, সিমেন্ট, ইস্পাত, আবাসন, পলিমার, আসবাব, অটোমোবাইল, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান প্রায় ২৬টি। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দ্য সিটি ব্যাংকে চার দফায় চেয়ারম্যান ছিলেন আনোয়ার হোসেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ