রাজধানী

রাজধানীর ফার্মেসি থেকে উদ্ধার মডার্নার ভ্যাকসিন, আটক ১

মডার্না'র টিকা
মডার্না'র টিকা

রাজধানীর দক্ষিণখানের একটি ফার্মেসি থেকে ২০ ডোজ মডার্নার ভ্যাকসিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিজয় কৃষ্ণ তালুকদার নামে একজনকে আটক করা হয়েছে।

দক্ষিণখানের চালাবন এলাকায় দরিদ্র পরিবার সেবা সংস্থা নামের একটি ফার্মেসিতে টাকার বিনিময়ে জনসাধারণকে করোনার ভ্যাকসিন দেয়া হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ আগস্ট) রাতে অভিযানটি চালানো হয়।

পুলিশ জানায়, আটককৃত বিজয় কৃষ্ণ তালুকদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বিজয় কৃষ্ণ তালুকদার দরিদ্র পরিবার সেবা সংস্থা নামে একটি ফার্মেসির মালিক। পুলিশ জানায়, তিনি কীভাবে মডার্নার টিকা পেয়েছেন। আর কতজনকে ভ্যাকসিন দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অধিকতর তদন্তের জন্য তার রিমান্ড আবেদন করা হবে বলেও জানায় পুলিশ। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ