রাজধানী

ইউএনওর বাসায় হামলা:

বরিশালের কাউন্সিলরকে ঢাকার বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

শেখ সাই‌য়েদ আহ‌ম্মেদ মান্না, ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের ২১ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর
শেখ সাই‌য়েদ আহ‌ম্মেদ মান্না, ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের ২১ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের ২১ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক শেখ সাই‌য়েদ আহ‌ম্মেদ মান্নাকে প্রশাস‌নের লোক প‌রিচ‌য়ে রাজধানী ঢাকা থেকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে। এমন দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

ব‌রিশা‌ল সদর উপজেলায় ব্যানার অপসারণকে কেন্দ্র করে ইউএনওর বাসায় হামলা ও পু‌লিশ-আওয়ামী লীগ নেতাকর্মী‌দের সংঘ‌র্ষের ঘটনায় পু‌লি‌শের করা মামলার আসামি ছিলেন মান্না।

এ সময় বরিশাল -পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালুকেও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাক ধারীরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

রাজধানীর মোহাম্মদপুর শিয়া মস‌জিদ এলাকায় বো‌নের বাসা থে‌কে তাকে নিয়ে গেছে বলে বড়‌বোন কানিজ ফা‌তেমা জানান।

গত বুধবার রাতে শোক দিবসের ব্যানার অপসারণের জের ধরে সিটি করপোরেশন ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের (ইউএনও) আনসার বাহিনী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ, আনসার সহ অন্তত ৫০ জন আহত হয়। এ ঘটনায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সহ কয়েকশ নেতাকর্মীকে আসামী করে কোতয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন ইউএনও এবং পুলিশ। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ