রাজধানী

শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আরিফুর রহমান রঞ্জ, শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি
আরিফুর রহমান রঞ্জ, শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত অন্যতম আসামি আরিফুর রহমান রঞ্জকে (৪২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে গতকাল শুক্রবার রাতে রাজধানীর হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরা জেলায় একটি দলীয় কর্মসুচিতে অংশ গ্রহণ শেষে ঢাকায় ফেরার পথে কলারোয়া থানা এলাকায় গ্রেফতারকৃত রঞ্জুর নেতৃত্বে তাঁর গাড়ি বহরে হামলা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত ৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি আদালত এ মামলার রায় ঘোষণা করে। মামলার রায়ে আসামী রঞ্জুকে ১০ বছর কারাদন্ডসহ অন্যান্য আসামীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। ঘটনার পর থেকেই আসামী রঞ্জু পলাতক ছিল।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত রঞ্জু ১৯৯৩ সালে সাতক্ষীরার কলারোয়া সরকারী কলেজে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল। সে ছাত্রদলের নেতৃত্ব দিতো। / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ