রাজধানীর বনানীতে একটি দশতলা ভবনের চারতলায় আগুন লাগার ঘটনায় দুই গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
নিহত দুই গৃহকর্মী হলেন, মীম (১৭) ও স্বপ্না (১৬)। সোমবার দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রবিবার দিনগত রাতে বনানীর ৩ নম্বর রোডে একটা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আহত দুই গৃহকর্মীকে উদ্ধার করে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: